× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

শ্যামনগরে কপোতাক্ষ নদীতে নিখোঁজ ডুবুরীর মরদেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গত দুই দিন ধরে কপোতাক্ষ নদীতে নিখোঁজ ডুবুরী মিজানের মরদেহ গাগড়ামারী নামক স্থান থেকে উদ্ধার করা হয়েছে।

উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার মেগা প্রকল্পের কাজে ব্যাবহারিত বালু পরিবহণের বলগেটের (পল্টন) নোঙ্গর নদীতে পড়ে গেলে, নোঙ্গর খুঁজতে গিয়ে কপোতাক্ষ নদীতে ডুবুরী মিজান সোমবার (২৩ সেপ্টেম্বর) নিখোঁজ হয়।

মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ মিজানকে উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের এক ডুবুরী দল। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও উদ্ধার করা সম্ভব হয়নি মিজানের মরদেহ।

বহু খোঁজাখুঁজির পর বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে কপোতাক্ষ নদীর পাড়ে গাবুরার গাগড়ামারির চরে মৃত অবস্থায় মিজানের মরদেহ দেহ পাওয়া যায় বলে জানান পানি উন্নয়ন বোডের্র উপ-সহকারী প্রকৌশলী প্রিন্স রেজা।

নিখোঁজ ডুবুরি হলেন, খুলনার ৫ নং ঘাট এলাকার দুলাল সরদারের ছেলে মিজানুর রহমান সরদার (২২)। তিনি পেশায় ডুবুরী ছিলেন। ঘটনাটি ঘটে, গত সোমবার বেলা দুইটার দিকে গাবুরার গাগড়ামারি টেকেরহাট সংলগ্ন কপোতক্ষ নদীতে।


এ ক্যটাগরির আরো খবর..