শ্মশানের জমি দখল করে আ’লীগ নেতার দোকানঘর নির্মাণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের তুরুকপোতা বাজারে শ্মশানের জমি অবৈধভাবে দখল করে রাতারাতি দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে ঐ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: সাহা আলীর বিরুদ্ধে।
এতে উক্ত এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,তুরুকপোতা বাজারের বাঁশ হাটির পার্শ্বে পুরোদমে চলছে দোকানঘর নির্মাণের কাজ।নির্মাণকাজ দ্রুত সেরে ফেলার জন্য মজুত করে রাখা হয়েছে ইট,বালু সহ অন্যান্য নির্মাণ সামগ্রী।
কথা হয় তুরুকপোতা শ্মশান কমিটির সভাপতি সত্যেন্দ্র নাথ রায়ের সাথে।তিনি জানান,তুরুকপোতা শ্মশানঘাটটি আমাদের আদি পুরুষের চিহ্ন ও তাদের স্মৃতি।বিগত বিএনপি-জামাত সরকারের আমলে কিছু জমিতে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করা হয়।সে দোকান ঘরগুলোর এখনো কোন সুরাহা হয়নি।ইতিমধ্যে এই ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহা আলী হাট কমিটি ও শ্মশান কমিটিকে না জানিয়ে ক্ষমতার জোরে অবৈধভাবে প্রায় দু’শতক শ্মশানের জমিতে দোকানঘর নির্মাণ কাজ শুরু করেছেন।আমরা বিষয়টি জেলা নেতৃবৃন্দকে অবহিত করেছি,উনারা এ অবৈধ কর্মকান্ডের সঠিক বিচার না করলে আমরা ন্যায় বিচারের দাবিতে বৃহৎ আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হব।
এদিকে অভিযুক্ত শুখানপুকুরী ইউনিয়ন আ’লীগের সা: সম্পাদক সাহা আলী বলেন, তুরুকপোতা বাজারের প্রায় চার একর জমি শ্মশান ও গোরস্থান কমিটির। এর আগে বিএনপি-জামাত সরকারের আমলে দুই থেকে আড়াইশ দোকান নির্মিত হয়েছে।এখানে বাঁশহাটির পাশে একটু খাল জায়গায় মাটি ভরাট করে ছোট একটি দোকান ঘর তুলতে চেয়েছিলাম।আমি বুঝতে পারিনি বিষয়টি এতদূর গড়াবে।
এ বিষয়ে জানতে চাইলে শুখানপুকুরী ইউনিয়ন আ’লীগের সভাপতি সুধীর কুমার শর্মা বলেন, আমি জানতাম না।আপনাদের মাধ্যমে অবগত হলাম।তবে যাই ঘটুক বিষয়টি উভয় পক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।