× Banner
সর্বশেষ
মোঘল আমলের মুসা খান মসজিদ সংরক্ষণ ও পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ মেধা ও দক্ষতার ভিত্তিতেই ক্রীড়াঙ্গনে মূল্যায়ন করা হবে – স্থানীয় সরকার মন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

পিআইডি

যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন করেছে ভূমি মন্ত্রণালয়

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৫ আগস্ট, ২০২২
শোক দিবস পালন করেছে ভূমি মন্ত্রণালয়

যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস এবং স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে ভূমি মন্ত্রণালয়।

জাতীয় শোক দিবস ও স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ সোমবার ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, পিএএ-এর নেতৃত্বে ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর/সংস্থার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর একইদিন ভূমি ভবন সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে ভূমি সচিব সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

উপর্যুক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সোলেমান খান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন-সহ ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর/সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রামে তাঁর নিজ নির্বাচনী এলাকায় জাতীয় শোক দিবস পালন করেন।


এ ক্যটাগরির আরো খবর..