× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

শোক দিবসে রক্তদান কর্মসূচি জাতীয় প্রেসক্লাবে

admin
হালনাগাদ: সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টার: জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে রক্তদান কর্মসূচির আয়োজন করেন সাংবাদিকেরা।

সোমবার জাতীয় প্রেসক্লাবসহ কয়েকটি সাংবাদিক সংগঠনের উদ্যোগে শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে প্রেসক্লাব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়।

জাতীয় প্রেসক্লাবের পর বিএফইউজে, ডিইউজে, স্বাধীনতা সাংবাদিক পরিষদ, পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর হাতে গড়া এ প্রেসক্লাবে বহু বছর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার সৌভাগ্য হয়েছে। আমরা এর ধারা অব্যাহত রাখতে চাই।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, ‘জাতির জনকের নামে দেশে একটি মাত্র মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। আমরা এ দিনে রক্তদানের মাধ্যমে বঙ্গবন্ধুর রক্তের ঋণ কিছুটা হলেও শোধ করার চেষ্টা করছি।’

মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিবছর এ কর্মসূচির আয়োজন করা হবে বলেও জানান তিনি।

রক্তদান কর্মসূচিতে ছিলেন প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দিন, বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..