× Banner
সর্বশেষ
ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস জনগণের সঙ্গে পুলিশের মানবিক আচরণের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী

শৈলকুপায় হতদরিদ্রদের মাঝে স্বল্পমুল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচীর উদ্বোধন

admin
হালনাগাদ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ৩০ সেপ্টেম্বর’২০১৬ঃ “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় হত দরিদ্রদের মাঝে কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল বিতরনের শুভ উদ্বোধন হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের হিতামপুর গ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, মনোহরপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম। সার্বিক তত্বাবধায়নে ছিলেন উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ইকবাল হোসেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলার ১৪টি ইউনিয়নে ২৮ জন ডিলারের মাধ্যমে ৮ হাজার ৩৯ জনকে কার্ডের মাধ্যমে চাল বিতরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..