× Banner
সর্বশেষ
আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না

শৈলকুপায় গৃহবধুকে হত্যার অভিযোগ! স্বামী পলাতক

admin
হালনাগাদ: শনিবার, ১৯ মার্চ, ২০১৬

 

ঝিনাইদহ প্রতিনিধি :ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৬নং সারুটিয়া ইউনিয়নের চর মৌকুড়ি গ্রামের ২ সন্তানের জননী শারমিন আক্তার (২৫) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে চর মৌকুড়ি গ্রামের তার স্বামীর বাড়ি থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে।

শারমিন একই গ্রামের আনসার শেখের মেয়ে। এ ঘটনার পর শারমিনে স্বামীসহ শশুর বাড়ির সমস্ত লোক পলাতক রয়েছে।
শারমিনের চাচা রেজাউল অভিযোগ করেন, তার ভাতিজিকে শশুর বাড়ির লোকেরা হত্যা করেছে, এমনকি তাদের কাছে খবরও দেয়নি। এলাকাবাসির কাছে তারা খবর পেয়ে এসেছেন।
শারমিনের ভাই ডাল্টন জানায়, ৬ বছর আগে একই গ্রামের রাশেদের ছেলে উজ্জলের সাথে বিয়ে হয় শারমিন আক্তারের,তার পর থেকে প্রায় নেশা গ্রস্ত উজ্জল তার বোন কে নির্যাতন করত, এমকি ইতি পূর্বে গ্রাম্য সালিশের মাধম্যে মিমাংশা করা হয়।
গতকাল আমি শুনেছিলাম নির্যাতনের কথা। আজ তাকে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্ত তার আগেই তাকে মেরে ফেলে তারা পালিয়েছে।
শৈলকুপা থানার এস আই গোকুল জানায়, লাশের সুরত হাল রিপোর্ট প্রস্তুত করেছি, তার গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্ত শেষে বলা যাবে আসল রহস্য কি


শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে তবে সন্দেহ থাকায় ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।


এ ক্যটাগরির আরো খবর..