× Banner
সর্বশেষ
পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার; ৬৪টি মামলা দায়ের, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট বাজার নিয়ন্ত্রনে বেনাপোল বন্দরে কাঁচা মরিচের প্রথম চালান ঢুকলো সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০২ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ৭০০ পিচ পন্ডস ফেইস ওয়াশ আটক 

শেয়ারবাজারে মিশ্র প্রবণতা

admin
হালনাগাদ: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  মিশ্র প্রবণতায় আজ বৃহস্পতিবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের পরিমাণ কমেছে।  তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।  তবে উভয় বাজারে মূল্যসূচক বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৬২৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৫০ কোটি ৫০ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৭৭৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি শেয়ারের দর।

এদিকে আজ বৃহস্পতিবার ডিএসইতে দর বাড়ার শীর্ষে ছিল ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। এ দিন ৮ টাকা ৯০ পয়সা বেড়ে সর্বশেষ ১৫৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। দ্বিতীয় স্থানে রয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বেড়ে ২৬ টাকা ৭০ পয়সা।

দাম বাড়ার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো, পূবালী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক, ফ্যাস ফিন্যান্স, ইভিন্স টেক্সটাইল, মুন্নু সিরামিক ও ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৪৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭৭ পয়েন্টে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৮৮০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার।


এ ক্যটাগরির আরো খবর..