শেষ দিনেও জমজমাট ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৯

আজ ১৪ অক্টোবর সোমবার পর্দা নামছে ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৯-এর। শেষ দিনেও জমজমাট হয়ে উঠেছে ডিজিটাল আইসিটি ফেয়ার। ক্রেতারা নানা ছাড় ও উপহার পেয়ে খুশি। তারা নানা রকম প্রযুক্তিপণ্য কিনছেন। বিক্রেতারাও নানা বিকিকিনিতে খুশি।

ঢাকার সাভার থেকে মেলায় ল্যাপটপ কিনতে আসা তৌহিদ হোসেন বলেন, গত কয়েকদিন মেলা সম্পর্কে শুনে আজ এসেছেন ল্যাপটপ কিনতে। ছাড় ও উপহার পেয়ে তিনি দারুণ খুশি।

বিনোদন, যোগাযোগ কিংবা দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বেড়েই চলেছে প্রযুক্তির ব্যবহার। চাহিদা বাড়ায় বিশ্বব্যাপী সৃষ্টি হয়েছে, প্রযুক্তি পণ্যের বিশাল বাজার। এতে যুক্ত হচ্ছে বাংলাদেশও। ২০২১ সাল নাগাদ তথ্যপ্রযুক্তি খাত থেকে ৫ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ অবস্থায় আমদানি নির্ভরতা কমিয়ে জোর দিতে হবে প্রযুক্তিপণ্য অভ্যন্তরীণ উৎপাদনে-এমনটাই মনে করেন ৫দিনব্যাপী ডিজিটাল আইসিটি ফেয়ারে অংশ নেয়া উদ্যোক্তারা।

রাজধানীর মাল্টিপ্ল্যান সেন্টারে ৫দিনব্যাপী ডিজিটাল আইসিটি ফেয়ারে এবারে দেখা মিললো কিছু ব্যতিক্রমী প্রযুক্তিপণ্যের। এসব পণ্যের পাশাপাশি দর্শনার্থীদের আকৃষ্ট করতে সবশেষ প্রযুক্তির কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা ও পেনড্রাইভ’সহ নানা প্রযুক্তিপণ্যের পসরা সাজিয়েছেন দোকানীরা। সাধ্যের মধ্যে পছন্দের পণ্যটি বেছে নিচ্ছেন ক্রেতারা।

গত ১০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় কম্পিউটার সিটি সেন্টারে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। দশমবারের মতো আয়োজিত ডিজিটাল আইসিটি ফেয়ারে এবারের স্লোগান- গো ডিজিটালি মেক ইয়োর লাইফ হ্যাসল ফ্রি।

কম্পিউটার সিটি সেন্টারে সভাপতি ও মেলার আহ্বায়ক তৌফিক এহ্সোন বলেন, ডিজিটাল পদ্ধতি মানুষের জীবনের সমস্যা দূর করতে পারে। আমাদের সামনে আসছে আইওটিসহ নানা প্রযুক্তি। দেশের প্রযুক্তিপ্রেমী মানুষেরা এ রকম একটি মেলার আয়োজনের জন্য অপেক্ষায় থাকেন। মেলায় তাদের জন্য নতুন পণ্য যেমন রয়েছে তেমনি ছাড় আর উপহার রয়েছে। মেলা শুরু থেকেই জমজমাট। আশা করি এবারের আয়োজন সবার মন জয় করতে পেরেছি।

মেলায় প্রতিদিন রয়েছে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার। রয়েছে ওয়াই-ফাইয়ের সুব্যবস্থা, গেম প্রেমিকদের জন্য গেমিং জোন সেলফি প্রতিযোগিতা।

৫দিন দিনব্যাপী এই মেলায় অংশগ্রহণ করছে দেশের মার্কেটের ৭৪৬টি প্রতিষ্ঠান টি আইটি প্রতিষ্ঠান। এ মেলায় বিশ্বের স্বনামধন্য বিভিন্ন আইসিটি ব্র্যান্ড এই মেলায় পৃষ্ঠপোষকতা করছে। প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে- এসার, ডেল, এইচপি, ক্যাসপারস্কাই। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে- আসুস, লেনোভো, এডাটা। সিলভার স্পন্সর হিসেবে রয়েছে- ডাহুয়া ও টিপি-লিংক। স্পন্সর হিসেবে রয়েছে- ইসেট, টেনডা, ট্রানসেন্ড, ওয়েব লিংক। গেমিং পার্টনার হিসেবে রয়েছে- গিগাবাইট। আজ সন্ধ্যা ৭:৩০ টায় মেলার আহ্বায়ক তৌফিক এহেসান উপস্থিত থেকে মেলার স্পন্সরদের ক্রেস্ট প্রদান করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।