× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ডেস্ক

শেষ টেস্ট ড্র করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ভারত

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩
india win

আহমেদাবাদে চতুর্থ ও শেষ টেস্ট ড্র করে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতলো  স্বাগতিক ভারত। প্রথম দুই টেস্ট ভারত ও তৃতীয় টেস্টে জয় পেয়েছিলো অস্ট্রেলিয়া।

এই সিরিজ দিয়ে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিপাক্ষীক লড়াই শেষ করলো ভারত ও অস্ট্রেলিয়া। পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল হবার সুবাদে আগামী ৭ জুন  ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে দল দু’টি।

প্রথম ইনিংসে ৯১ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩ রান করেছিলো অস্ট্রেলিয়া। ১০ উইকেট হাতে নিয়ে ৮৮ রানে পিছিয়ে ছিলো অসিরা। পঞ্চম দিন পঞ্চম ওভারে অস্ট্রেলিয়ার নাইটওয়াচম্যান ওপেনার ম্যাথু কুনেমানকে ৬ রানে থামান  স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।

দলীয় ১৪ রানে প্রথম উইকেট পতনের পর দলের হাল ধরেন আরেক ওপেনার ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন। ভারতের বোলারদের স্বাচ্ছন্দ্যে খেলে ২৯২ বলে ১৩৯ রান যোগ করেন হেড ও লাবুশেন। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে নেন। হাফ-সেঞ্চুরির পর  নার্ভাস নব্বইতে হেডকে হতাশ করেন ভারতের স্পিনার অক্ষর প্যাটেল। ১০টি চার ও ২টি ছক্কায় ১৬৩ বলে ৯০ রান করেন হেড।

এরপর স্টিভেন স্মিথকে নিয়ে দলের রান ১৭৫এ নিয়ে যান লাবুশেন। ৭৯তম ওভারের প্রথম ডেলিভারির পর ইনিংস ঘোষনা করে অস্ট্রেলিয়া। তখন ৮ উইকেট হাতে নিয়ে ৮৪ রানে এগিয়ে ছিলো অসিরা। অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষনার পর ম্যাচটি ড্র মেনে নেয় ভারত। লাবুশেন ৬৩ ও স্মিথ ১০ রানে অপরাজিত ছিলেন। ভারতের অশ্বিন-প্যাটেল ১টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৮০ ও ভারত ৫৭১ রান করেছিলো।

প্রথম ইনিংসে ১৮৬ রানের নান্দনিক ইনিংস খেলার সুবাদে ম্যাচ সেরা হয়েছেন ভারতের বিরাট কোহলি। যুগ্মভাবে সিরিজ সেরা হয়েছেন ভারতের অশি^ন ও রবীন্দ্র জাদেজা। আগামী ১৭ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত ও অস্ট্রেলিয়া।


এ ক্যটাগরির আরো খবর..