আবু নাসের হুসাইন,সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ থাকে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে, উন্নয়নশীল দেশ গড়তে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।
শনিবার সন্ধায় ফরিদপুরের সালথা উপজেলা চত্তরে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ দাঃ) বদরুদ্দোজা শুভর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর চৌধুরী লাবু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সরর্দার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফিউদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকউজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলার প্রথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম, সালথা থানার ওসি দেলোয়ার হোসেন খান, ইটালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম প্রমূখ ।




