× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

৪বছরে আয়কর আদায় বেড়েছে দ্বিগুণ: অর্থমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৩ সাল থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত ৪ বছরে আয়কর আদায় প্রায় দ্বিগুণ হয়ে ৬৩ হাজার ৭৮২ কোটি টাকায় উন্নীত হয়েছে। সংসদে সরকারি দলের ইসরাফিল আলমের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

তিনি আরো বলেন, ২০১৩ সালের জুনে আয়কর বাবদ আহরণ করা হয়েছিল ৩৭ হাজার ৭১০ কোটি টাকা। এই রাজস্ব আহরণ ২০১৭ সালের জুন মাসে প্রায় দ্বিগুণে দাঁড়ায়।

মন্ত্রী বলেন, ২০১৩ সালে দেশে রেজিস্টার্ড কর দাতার সংখ্যা ছিল প্রায় ১২ লাখ। এই সংখ্যা চলতি বছরের জানুয়ারিতে দাঁড়িয়েছে ৩৩ লাখে। শুধু করদাতার সংখ্যা বৃদ্ধিই নয়, করদাতাদের কর প্রদানের সক্ষমতার হারও বেড়েছে।

তিনি বলেন, ক্রয় ক্ষমতা বৃদ্ধির সঙ্গে মূল্য সংযোজন কর ও আমদানি পর্যায়ে প্রদেয় আমদানি শুল্ক প্রদানের সক্ষমতা বেড়েছে। ২০১৩ সালের জুন মাসে আমদানি শুল্ক ও মূসক আহরণের পরিমাণ ছিল যথাক্রমে ৩২ হাজার ৩১৩ কোটি ও ৩৯ হাজার ১২৯ কোটি টাকা। ২০১৭ সালে যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৫৪ হাজার ৩৩০ কোটি ও ৬৬ হাজার ৮৯১ কোটি টাকা।

আবুল মাল আবদুল মুহিত বলেন, ২০১২-১৩ অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১২ হাজার ২৫৯ কোটি টাকা, আহরণ হয়েছে ১ লাখ ৯ হাজার ১৫১ কোটি ৭৩ লাখ টাকা। এ সময়ে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১৪ দশমিক ৮৩ শতাংশ। ২০১৬-১৭ অর্থবছরে এসে এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১৮ দশমিক ৯৬ শতাংশ।


এ ক্যটাগরির আরো খবর..