× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে – স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে – প্রতিরক্ষা উপদেষ্টা ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

শরীয়তপুর প্রতিনিধি(রোমান আহমেদ রোমান)

শেখ হাসিনার সাহসী ভূমিকার কারণেই পদ্মাসেতু হয়েছে-নাহিম রাজ্জাক এমপি

ACP
হালনাগাদ: শনিবার, ১১ জুন, ২০২২
শেখ হাসিনার সাহসী ভূমিকার কারণেই পদ্মাসেতু হয়েছে

আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা  স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন হতে যাচ্ছে। এ উপলক্ষে আয়োজিত জনসভাকে সফল করতে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের উদ্যোগ
শনিবার (১১জুন) সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় মাঠে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাজাহান সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।
বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  ফজলুর রহমান ঢালী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের৷ মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা বেগম প্রমূখ।
প্রধান অতিথি নাহিম রাজ্জাক এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ভূমিকার কারণেই সকল ষড়যন্ত্র ও বাঁধা অতিক্রম করে পদ্মাসেতু বাস্তবায়ন হয়েছে। এই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্ন আজ পূরণ হয়েছে। এই পদ্মাসেতু হওয়ায় বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে।
আমাদের যোগাযোগ ব্যবস্থা সহ সবদিক থেকে এগিয়ে যাবো। বাংলাদেশের মানুষের একমাত্র জননেত্রী শেখ হাসিনার আস্থাশীল। তাকে ঘিরেই স্বপ্ন দেখে। তাই আগামী ২৫ জুনকে জনসভাকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় স্থানীয় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..