ছাতক প্রতিনিধিঃ সরকারী প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, সরকার পল্লী এলাকার সার্বিক উন্নয়নে আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে। প্রত্যন্ত এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিদ্যালয়বিহীন এলাকায় প্রতিষ্ঠা করা হচ্ছে নতুন-নতুন বিদ্যালয়। ব্যবসা-বানিজ্য প্রসারসহ কৃষিতে দেশ স্বয়ংসম্পুর্ণ করতে শেখ হাসিনার সরকারই গ্রামে-গ্রামে বিদ্যুৎ পৌছে দিতে সক্ষম হয়েছে। উন্নয়ন ক্ষেত্রে আওয়ামীলীগের বিকল্প নেই।
তিনি ছাতক-দোয়ারার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বর্ণনা দিয়ে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। রোববার সন্ধ্যায় ছাতকের নোয়ারাই ইউনিয়নের কুপিয়া, খুরমা, কুইয়াদল, ইসলামপুর ইউনিয়নের হাদা-চানপুর, পান্ডব, কুমারদানী ও বাবনগাঁও গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ ও নব নির্মিত কুপিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ালীগ আয়োজিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আ’লীগ নেতা ওয়ারিছ আলীর সভাপতিত্বে এবং আওয়ামীলীগ নেতা মোশাহিদ ও ছাব্বির আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার অখিল কুমার সাহা, দোয়ারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুর রহিম, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সচিব ও পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি ম্যানেজার একেএম জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, অধ্যক্ষ একরামুল হক, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, আব্দুল হেকিম, বিল্লাল আহমদ, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, আফজাল হোসেন, সামছুজ্জামান রাজা, হাজী আব্দুল করিম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, উপজেলা ন্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, ছাতক সিমেন্ট কারখানা সিবিএ সভাপতি খসরুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুছ, ইউপি সদস্য মখদ্দুছ খান মকন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছমরু মিয়া তালুকদার।
বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আরশ আলী, আমিরুল ইসলাম, মনসুর আলী, জামাল মেম্বার, আমির আলী, আইয়ূব আলী, সাজ্জাদুর রহমান, আব্দুল কাহার, মতছির আলী, মাওলানা হেলাল উদ্দিন, মির্জা আব্দুল লতিফ প্রমুখ।




