শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্নভাবে বিশ্বকে পথ দেখাচ্ছে বাংলাদেশ -শিক্ষামন্ত্রী

শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্নভাবে বিশ্বকে পথ দেখাচ্ছে বাংলাদেশ -শিক্ষামন্ত্রী

শেখ হাসিনা তার পিতার দেখানো পথে বিভিন্নভাবে বিশ্বকে পথ দেখাচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে আছে এবং সঠিক গন্তব্যে পৌঁছাবে ইনশাল্লাহ। বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে গবেষণা করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শনিবার (৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে লেখক মশিউর রহমানের ‘বাঙালির আশীর্বাদ বঙ্গবন্ধু ও শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন,আজ থেকে ১৫ বছর আগে রাজনীতি থেকে তাঁকে ‘মাইনাস’ করার ষড়যন্ত্র হয়েছিল। ২০০৭ সালের ৭ মে তিনি ফিরে না এলে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হতো না। ২০০৭ সালের ৭ মে শেখ হাসিনা সকল রক্তচক্ষু উপেক্ষা করে দেশে ফিরেছিলেন। ৭ মে শেখ হাসিনা যেন দেশে আসতে না পারে, সে জন্য নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। দলীয় নেতাকর্মীরা যেন তাকে রিসিভ না করতে যান, সেজন্য কড়াভাবে নিষেধ করা হয়েছিল। এমনকি যে বিমানে আসবেন সেই বিমানকে লিখিতভাবে বলা হয়েছিল, শেখ হাসিনাকে যেন বহন না করা হয়।

’বাঙালির আশীর্বাদ বঙ্গবন্ধু ও শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ড. মশিউর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রহমান, বাংলাদেশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম শান্তনু প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।