× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

স্টাফ রিপোর্টার

শেখ হাসিনার নামে জমি কিনলেন এমপি ইব্রাহিম

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
শেখ হাসিনার নামে জমি কিনলেন এমপি ইব্রাহিম

নোয়াখালীর চাটখিল উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে জমি কিনেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। এই জমিতে আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২৬ মে) উপজেলার নুর জাহান বেগম নামে এক মহিলা থেকে ৭০ লাখ টাকা দিয়ে ছয় শতাংশ জমি কেনেন তিনি।

জানা গেছে, স্থানীয় চাটখিল সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করা দলিলে জমির গ্রহীতা হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নাম ব্যবহার করা হয়েছে।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি নিজেই ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন থেকে চাটখিল উপজেলায় আওয়ামী লীগের নিজস্ব ভবন নেই। এজন্য আমি ব্যক্তিগত তহবিল থেকে ৭০ লাখ টাকা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এই ছয় শতাংশ জমি কিনেছি। একটি সুন্দর ও নান্দনিক পরিবেশে উপজেলা সদরে দলীয় অফিস নির্মাণ করা হবে।

শিগগির সেখানে দলীয় অফিসের কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..