× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে মহাবিজয় পেয়েছে আ. লীগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯

শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাবিজয় পেয়েছে আওয়ামী লীগ। এ বিজয় বাংলাদেশকে অনেকদুর এগিয়ে নেবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সকালে এক কর্মসূচিতে এসব কথা বলেন। এর আগে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে ফরম বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ওবায়দুল কাদের। দুইটি বুথ থেকে বিতরণ করা হচ্ছে মনোনয়ন ফরম।

ঢাকা, রাজশাহী, বরিশাল ও ময়মনিংহ বিভাগ একটি বুথে এবং চট্টগ্রাম, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের জন্য অন্য আরেকটি বুথ থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে।

সর্বপ্রথম মনোনয়ন ফরম কেনেন যুব মহিলা লীগের ঢাকা দক্ষিণ মহানগর কমিটির সাধারণ সম্পাদক।  জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি।

একাদশ জাতীয় সংসদের এই ৫০জন জনপ্রতিনিধি নির্বাচনে তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, তফসিল ঘোষণার আগে ইসি রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি দিয়ে জানতে চাইবে, তারা একক, নাকি জোটগতভাবে নির্বাচন করবে। দলগুলোকে এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত ৩০ জানুয়ারির মধ্যে জানাতে হবে।  এরপর ইসি ১২ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রণয়ন করা হবে। আর তফসিল ঘোষণা করা হবে ১৭ ফেব্রুয়ারি। তফসিলে মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় জানানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..