× Banner
সর্বশেষ
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টেস্টি ট্রিট এর খাবার খেয়ে অর্ধশতাধিক মানুষ অসুস্থ নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার ৩ শতাংশ, ৭০ শতাংশ মামলাতেই খালাস পাচ্ছে আসামি দারিদ্র্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – প্রতিমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে – এলজিআরডি মন্ত্রী অ্যাসেন্ট হেলথে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভারত জাতির ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি আকাশপথে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে – কৃষি মন্ত্রী সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে – সুলতান সালাউদ্দিন টুকু

শেখ হাসিনাকে শতভাগ ভোট দেয়ার অঙ্গীকার টুঙ্গিপাড়াবাসীর

admin
হালনাগাদ: শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শতভাগ ভোট দেয়ার অঙ্গীকার করলেন ভোটাররা।

বৃহস্পতিবার সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে নারী-পুরুষ নির্বিশেষে কয়েক সহস্রাধিক ভোটার এ অঙ্গীকার করেন।

টুঙ্গিপাড়ার গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, বঙ্গবন্ধু পরিষদ বশেমুরবিপ্রবি শাখার সভাপতি অধ্যাপক মো. শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. রাজিউর রহমান, ইলিয়াস হোসেন, অ্যাডভোকেট সুলতানা রাজিয়া পারভীন ও এমদাদুল হক বিশ্বাস।


এ ক্যটাগরির আরো খবর..