× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি

শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৯ জুন, ২০২৩
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফরিদপুরের সালথায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০২৩ইং খেলাটির শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯ জুন) বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থা এর সহযোগিতায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীন।

খেলার উদ্বোধনী ম্যাচে মাঝারদিয়া ইউনিয়ন একাদশ বনাম গট্টি ইউনিয়ন একাদশ এবং অপরদিকে বল্লভদী ইউনিয়ন একাদশ বনাম যদুনন্দী ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন মাতুব্বর, বল্লভদী ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান সাইন,যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আক্কাস আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান এমিলি প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালথা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুর রহমান জাহিদ।


এ ক্যটাগরির আরো খবর..