× Banner
সর্বশেষ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের সাক্ষাৎ বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহজান কবিরের জানাযা সম্পন্ন হয়েছে জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মাদক প্রতিরোধে প্রয়োজন বিজ্ঞানভিত্তিক ও টেকসই সমন্বিত উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার -প্রধানমন্ত্রী পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু -স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত আজ ৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে সামরিক প্রস্তাব আটকে দিলো রাশিয়া-চীন

শুল্ক আরোপ কপার আমদানিতে

admin
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

অর্থনৈতিক প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কপার আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক বা রেগুলেটরি ডিউটি আরোপ করেছে। এর ফলে কপার দিয়ে তৈরিকৃত পণ্যের দাম বাড়তে পারে।

কপার বার, কপার প্লেট ও কপার টিউবে ১০ থেকে ১৫ শতাংশ রেগুলেটরি ডিউটি আরোপ করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান থেকে এ তথ্য পাওয়া যায়।

এনবিআর সূত্র জানান, কপারের তিন শ্রেণির পণ্য আমদানিতে রেগুলেটরি ডিউটি আরোপ করেছে এনবিআর। এর মধ্যে কপার বারের ওপর ১৫ শতাংশ, কপার প্লেটের ওপর ১০ শতাংশ ও কপার টিউবের ওপর ১৫ শতাংশ রেগুলেটরি ডিউটি আরোপ করা হয়েছে।

কাস্টমস আইন ১৯৬৯ এর ১৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নিয়ন্ত্রণমূলক শুল্ক বা রেগুরেটরি ডিউটি আরোপ করেছে এনবিআরের কাস্টমস বিভাগ। সম্প্রতি জারি করা আদেশ ২৯ নভেম্বর হতে কার্য্কর হবে বলেও প্রজ্ঞাপনের উল্লেখ করা হয়েছে।

 


এ ক্যটাগরির আরো খবর..