× Banner
সর্বশেষ
জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার -প্রধানমন্ত্রী পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু -স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত আজ ৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে সামরিক প্রস্তাব আটকে দিলো রাশিয়া-চীন আজ ৮ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি থেকে পানি সম্পদমন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আগামী প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী নববর্ষ ১৪৩৩ সবার জন্য হোক মঙ্গলময়

শুরু হল বিসিক কর্মকর্তাদের জন্য ৬ দিনব্যাপী ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ কোর্স

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ মে, ২০১৯

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের আয়োজনে বিসিক কর্মকর্তাদের জন্য শুরু হল ৬ দিনব্যাপী “শিল্প উদ্যোক্তা উন্নয়ন- প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ কোর্স (চতুর্থ ধাপ)” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা।

রাজধানীর উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটি মিলনায়তনে বিসিকের প্রধান, জেলা, উপজেলা ও আঞ্চলিক কার্যালয়ের প্রশিক্ষক ও কর্মকর্তাদের উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যবসা প্রসারের আন্তর্জাতিক মডিউলে এ আবাসিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। মূলত বিসিকের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। যাতে তারা ভবিষ্যতে সারাদেশে বিসিকের শিল্প সহায়ক কেন্দ্র ও কার্যালয়গুলোতে ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করতে পারেন।

এটি মূলত প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ কোর্স যার মাধ্যমে বিসিকে দক্ষ প্রশিক্ষক পুল তৈরী হবে। সারাদেশে বিসিক কর্মকর্তা যারা উদ্যোক্তা উন্নয়ন কোর্সে প্রশিক্ষণ প্রদান করে থাকেন এবং উদ্যোক্তাদের সহায়তা প্রদান করে থাকেন তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

প্রিজম প্রকল্পের সহায়তায় বিসিক উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের জন্য আন্তর্জাতিক মানদন্ড অনুসারে একটি প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরী করেছে। এখন থেকে সারাদেশের বিসিক কার্যালয়গুলোতে এ ম্যানুয়াল অনুসারে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে।

ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের দুজন সিনিয়র এক্সপার্ট আবদুল ওয়াদুদ ও কোহিনূর ইয়াসমিন ৬ দিনের এ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছেন।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং প্রিজম প্রকল্পের পরিচালক মো: মাহবুবুর রহমান, স্কিটির অধ্যক্ষ মোঃ শফিকুল আলম, প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেতসহ বিসিক, স্কিটি ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের কর্মকর্তারা। ১৬ মে ২০১৯ পর্যন্ত এ প্রশিক্ষণ কোর্স চলবে।


এ ক্যটাগরির আরো খবর..