× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

নিউজ ডেক্স

শুরু হচ্ছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
শুরু হচ্ছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ

শুরু হচ্ছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসর। নিউজিল্যান্ডের মাটিতে শুক্রবার (৪ মার্চ) এ আয়োজনের পর্দা উঠবে। তৃতীয়বারের মতো নারী বিশ্বকাপ আয়োজন করছে কিউইরা।

নারী বিশ্বকাপের উদ্বোধনী দিনে হবে একটি ম্যাচ। বে ওভালে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের এবারের অংশগ্রহণকারী দলগুলো হলো- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

র‌্যাঙ্কিংয়ের নয় ও দশ নম্বরে অবস্থান করছে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা। বাছাইপর্ব পেরোতে না পারায় বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছে আইরিশ ও লঙ্কান নারীরা।

এবারের টুর্নামেন্টও লিগভিত্তিক অনুষ্ঠিত হবে। লিগপর্বে প্রত্যেকটি দলই ৭টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল সেমিফাইনাল খেলার সুযোগ পাবে।

এরপর আগামী ৩ এপ্রিল হ্যাগলে ওভালে ফাইনাল দিয়ে শেষ হবে ১২তম আসরে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জনের লড়াই।


এ ক্যটাগরির আরো খবর..