শুভেচ্ছাদূত সজল

মাহির বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করছেন সজল— এ খবরটি পুরোনো। নতুন খবর হলো, সম্প্রতি একটি ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। সম্প্রতি এফডিসির এক নম্বর ফ্লোরে আনুষ্ঠানিকভাবে সজলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ওই প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে সজল ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও একটি বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তারা।
শুভেচ্ছাদূত হওয়া প্রসঙ্গে সজল বলেন, ‘এটা আমার জন্য অনেক আনন্দের খবর। এখন প্রতিষ্ঠানটির পণ্যটির পক্ষে প্রচার চালাব। এটা আমার জন্য বাড়তি দায়িত্ব। আমি সেই দায়িত্ব আনন্দের সঙ্গে পালন করতে চাই।’
আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের পরপরই পণ্যটির বিজ্ঞাপনের শুটিং শুরু হয়। বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা আশরাফুল আলম। অ্যানিমেশন ও তথ্যনির্ভর বিজ্ঞাপনটি প্রচার হবে আগামী বৈশাখ থেকে।
সজল বর্তমানে টিভি নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছেন। খুব তাড়াতাড়ি মাহির সঙ্গে একটি সিনেমায় অভিনয় শুরু করবেন। ছবিটির নির্মাতা বদিউল আলম।
এর আগে সজলের ‘রান আউট’ নামে একটি ছবি মুক্তি পেয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।