× Banner
সর্বশেষ
আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ

শুধু সরকারি চাকরিজীবীরা নয়, সবার জন্য পেনশন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  শুধু সরকারি চাকরিজীবীরা নয়, সবার জন্য পেনশনের ব্যবস্থা করা হচ্ছে। দেশের সব মানুষ যাতে পেনশনে অন্তর্ভুক্ত হয়, সে ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে আগামী বাজেটে জাতীয় পেনশন সিস্টেমের একটা রূপরেখা ঘোষণা করা হবে। জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের অর্থ বিতরণের অনলাইন কার্যক্রম কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অর্থমন্ত্রী জানান, দেশে এখন ৬ লাখ ৯৭ হাজার ২১২ জন পেনশন সুবিধা ভোগ করছেন। তারা সবাই সরকারি কর্মকর্তা-কর্মচারী। এখন থেকে পেনশনের টাকা সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে চলে যাবে, সে তথ্য মোবাইল ফোনে চলে যাবে ক্ষুদেবার্তায়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

এর আগে গত সোমবার অর্থমন্ত্রী বলেন, চলতি ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে সবার জন্য পেনশনের কথা বলা হলেও  তা বিস্তারিত ছিল না। আগামী বাজেটে তা বিস্তারিত আকারে আসবে।

তিনি ওইদিন আগামী বাজেটের আকার সম্পর্কেও তথ্য দেন।

আবুল মাল আবদুল মুহিত বলেন, আগামী বাজেটের আকার ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকা হতে পারে। আমার স্বপ্ন ছিল পাঁচ লাখ কোটি টাকা দেওয়ার, কিন্তু এখন তা সম্ভব নয়।


এ ক্যটাগরির আরো খবর..