× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

ভারত প্রতিনিধি

শুধু জীবিত নয় দিব‍্যি সুস্থ আছি, আমাকে মেরে কি লাভ -প্রেম চোপড়া

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
সুস্থ প্রেম চোপড়া

শুধু জীবিত নয়, দিব‍্যি সুস্থ আছি জানালেন প্রাক্তন খলনায়ক প্রেম চোপড়া। তিনিই জানান, বুধবার সকাল থেকে অনেক ফোন পেয়েছেন তিনি ইন্ডাস্ট্রির সদস‍্যদের কাছ থেকে। রাকেশ রোশন ফোন করে খোঁজ নিয়েছেন। ফোন করেছেন আমোদ মেহরা সহ অন‍্যান‍্যরাও। সবারই একটাই প্রশ্ন, তিনি সুস্থ আছেন তো? আমাকে মেরে কে কি লাভ পাচ্ছেন?

২৭ জুলাই বুধবার হঠাৎ করেই একটি খবরে নড়েচড়ে বসেছিল বলিউড সহ গোটা ভারত। হিন্দি ইন্ডাস্ট্রির খ‍্যাতনামা খলনায়ক প্রেম চোপড়া (Prem Chopra) নাকি প্রয়াত! মুহূর্তের মধ‍্যে খবর ছড়িয়ে পড়ে। চাঞ্চল‍্য সৃষ্টি হয় অগুন্তি ভক্ত এবং সিনেপ্রেমীদের মধ‍্যে। কিন্তু তারপরেই আসে আসল সত‍্যিটা। জীবিত আছেন প্রেম চোপড়া।

মৃত‍্যুর গুজব নিয়ে সংবাদ মাধ‍্যমকে প্রেম চোপড়া বলেন, অত‍্যন্ত দুঃখজনক ব‍্যাপার। তাঁর মৃত‍্যুর ভুয়ো খবর ছড়িয়ে কেউ বা কারা আনন্দ পাচ্ছে। কিন্তু তিনি জীবিত এবং সুস্থ। সবার সঙ্গে কথা বলছেন। এটাই সত‍্যি যে তিনি ভাল আছেন।

তিনি আরো বলেন, “সকাল থেকে না জানি কত ফোন আমি পেয়েছি। আমি জানি না কে আমার সঙ্গে এটা করল। এটাও জানিয়ে রাখি, আমার ঘনিষ্ঠ বন্ধু জিতেন্দ্রর সঙ্গেও এমনটাই করা হয়েছিল। প্রায় চার মাস আগে সেটা ঘটেছিল। এগুলো এই মুহূর্তে বন্ধ হওয়া উচিত।”

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন প্রেম চোপড়া এবং তাঁর স্ত্রী উমা চোপড়া। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁদের। তবে কিছুদিন পরেই তাঁদের ছেড়ে দেওয়া হয়। এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন প্রেম চোপড়া।

ষাটের দশকে বলিউডে রাজত্ব করেছেন প্রেম চোপড়া। খলনায়ক হিসাবে ইন্ডাস্ট্রির অন‍্যতম পছন্দ ছিলেন তিনি। শহিদ, পুরব অউর পশ্চিম, কাটি পতঙ্গ, দো অনজানে, দোস্তানা, ক্রান্তি, ফুল বনে অঙ্গারের মতো অনেক ছবি উপহার দিয়েছেন তিনিৎ শেষবার বান্টি অউর বাবলি ২ ছবিতে দেখা গিয়েছিল প্রেম চোপড়াকে।


এ ক্যটাগরির আরো খবর..