× Banner
সর্বশেষ
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ – ভারপ্রাপ্ত স্পিকার ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা – তথ্য ও সম্প্রচারমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি র‍্যাবের ‘আয়না ঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩১, মামলা ২৩ বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র

শীর্ষ ১৬-র লড়াইয়ে আজ মাঠে নামবে অ্যাতলেতিকো মাদ্রিদ

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬

কোয়ার্টার ফাইনালে ওঠার মিশনে শীর্ষ ১৬-র লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদ। শীর্ষ ১৬-র ২য় লেগের ম্যাচে রায়ো ভায়েকানোর মুখোমুখি হবে রোজি ব্লাঙ্কোসরা। আজ বাংলাদেশ সময় রাত দেড়টায় শুরু হবে দু’দলের এই ম্যাচ।

একেতো ঘরের মাঠ স্তাদিও ভিসেন্তে ক্যালদেরন। সেই সাথে রায়ো ভায়েকানোর মাঠে স্বাগতিকদের বিপক্ষে আগের লেগে ১-১ গোলের ড্র। তাই ২য় লেগে কিছুটা হলেও রায়ো ভায়েকানোর বিপক্ষে এগিয়ে থাকবে রোজি ব্লাঙ্কোসরা। শেষ পাঁচ ম্যাচে অ্যাতলেতিকোর জয় যেখানে ৩টিতে। সেখানে একটিতেও জয়ের পায়নি অতিথিরা।

এছাড়া, দু’দলের হেড টু হেডের পরিসংখ্যানও স্বাগতিকদের পক্ষেই। ভায়েকানোর বিপক্ষে শেষ ৬ ম্যাচে টানা অপরাজিত আছে দিয়েগো সিমিওনের দল। দলের ইনজুরি বলতে কেবল থিয়াগোকে নিয়ে চিন্তা করতে হবে সিমিওনকে। তাই সব মিলিয়ে প্রতিপক্ষের চেয়ে আত্মবিশ্বাসে এগিয়ে থেকেই মাঠে নামবে অ্যাতলেতিকো মাদ্রিদ।


এ ক্যটাগরির আরো খবর..