× Banner
সর্বশেষ
দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির ৮ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ সোমবার (২৭ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ

শীতকালীন অধিবেশনেই সংসদে তোলা হবে জাতীয় সম্প্রচার আইন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  আশা করছি জাতীয় সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনেই জাতীয় সম্প্রচার আইন পাসের জন্য সংসদে তোলা হবে। প্রচারের স্বাধীনতাকে রক্ষা করতে, গণমাধ্যমকর্মীদের উৎকণ্ঠা দূর করতে এবং গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিতে সম্প্রচার নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক শোভাযাত্রা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পেশাজীবী টেলিভিশন প্রযোজকদের সংগঠন ব্রডকাস্ট প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (বিপিএ) এ শোভাযাত্রা আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রদায়িকতা, মিথ্যাচার ও আকাশ সংস্কৃতির ঝাপটা থেকে সম্প্রচার মাধ্যমকে মুক্ত রাখতে এ নীতিমালা ভূমিকা রাখবে।

ইনু বলেন, সম্প্রচার নীতিমালার একটি খসড়া এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে। এতে কোনো আপত্তি থাকলে আগামী দু’মাসের মধ্যে অবশ্যই আপনারা মতামত দিতে পারবেন।

তিনি বলেন, প্রথম নীতিমালাটি আমরা ক্যাবিনেটে উত্থাপন করব।, এরপর সংসদে উত্থাপিত হবে।

অশ্লীল, মিথ্যা ও বিদ্বেষমূলক এবং দেশের সম্ভাব্য শান্তি, ঐক্য ও জনশৃঙ্খলা বিনষ্ট হতে পারে, এমন কোনো কিছু প্রচার করা যাবে না। এ রকম বিধান রেখে  সম্প্রচার আইন-২০১৭’ তৈরি করেছে তথ্য মন্ত্রণালয়। এ বিধান ভঙ্গ করলে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..