× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ডেস্ক

শীঘ্রই আসছে সাইবার বুলিং থেকে নারীদের সুরক্ষাসহ সাইবার সুরক্ষা আইন

Kishori
হালনাগাদ: শনিবার, ১৭ মে, ২০২৫
সাইবার সুরক্ষা আইন

সাইবার বুলিং থেকে নারীদের সুরক্ষাসহ সাইবার সুরক্ষা আইন কয়েক সপ্তাহের মধ্যে গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব।

শনিবার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা জানান তিনি।

ফয়েজ আহম বলেন, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে সাইবার সুরক্ষা আইন গেজেট আকারে প্রকাশ করা হবে। এই আইনে সাইবার বুলিং থেকে নারীদের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।’

এ সময় স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘গ্রাহক স্বার্থে ইন্টারনেটের দাম আরও কমানো উচিত। সেবাদাতাদের ইন্টারনেটের দাম জনগণের নাগালে নিয়ে আসার আহ্বান জানাই।’

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের হেনস্তা করা হচ্ছে। এসব প্রতিরোধে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।


এ ক্যটাগরির আরো খবর..