× Banner
সর্বশেষ
নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ

শিশু হত্যার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন

admin
হালনাগাদ: বুধবার, ৯ মার্চ, ২০১৬

মেহের আমজাদ ,মেহেরপুর (০৯/০৩/১৬) :সারাদেশে শিশু হত্যার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মেহেরপুর জেলা উন্নয়ন ফোরাম নামের একটি সংগঠন।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে বাসষ্ট্যান্ড এলাকায় সংগঠনটির সভাপতি রফিক-উল আলমের নেতৃত্বে এ কর্মসূচী পালন করা হয়। সাধারণ সম্পাদক আতাউর রহমান, সদস্য জি.এফ মামুন লাকি সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও জেলার নানা শ্রেণী-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে আশংকাজনক ভাবে শিশু নির্যাতন, গুম, খুন এবং হত্যা বৃদ্ধি পেয়েছে। বিগত তিন মাসে দেশে ৫৭ টি শিশু হত্যা হয়েছে।

যা কল্পনাকেও হার মানায়। প্রতিটি শিশুর পৃথিবীতে রয়েছে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার। শিশু হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শস্তির দাবি জানান বক্তারা


এ ক্যটাগরির আরো খবর..