× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যেই -প্রধানমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ মে, ২০২৬
রামিসা ধর্ষণ ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি

শিশু রামিসা হত্যাকাণ্ডের মধ্যদিয়ে মানুষের চূড়ান্ত অবক্ষয়ের প্রমাণ মিলেছে। কোনোভাবেই শিশু কিংবা নারী নির্যাতন মেনে নেবে না বর্তমান সরকার। সেই সঙ্গে আগামী এক মাসের মধ্যে সরকার শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। যাতে ভবিষ্যতে আর কেউ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) বিকেলে ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনে আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য। পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং সমাজে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ পুনর্জাগরণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিশু ও নারী নির্যাতনের ঘটনা কোনোভাবেই মেনে নেবে না বর্তমান সরকার এবং আগামী এক মাসের মধ্যে এ মামলার বিচারিক প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ড মানুষের নৈতিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র তুলে ধরেছে। এ ধরনের অপরাধ রোধে কঠোর আইন প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও জীবনদর্শনের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বসাহিত্যে নজরুলের অবদান আরও বিস্তৃতভাবে তুলে ধরা প্রয়োজন। নতুন প্রজন্মের কাছে তাঁর জীবনবোধ ও মানবিক চেতনা পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় নজরুলের স্মৃতিবিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করার বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন ঘোষণা করে তিনি বলেন, অন্যায়-অবিচার, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় কবির আদর্শ ধারণ করেই দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..