× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী

শার্শায় থানাকে শিশু বান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার” এ শ্লোগান সামনে রেখে শার্শা থানা শিশু বান্ধব থানা হিসাবে গড়ে তোলার লক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্টানের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করে।

বৃহ্সপতিবার সকাল সাড়ে ১০ টার সময় শার্শা থানায় ফিতা কেটে ও স্থানীয় সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ১৭ মার্চ ২০২০ সামনে রেখে শুভ উদ্ভোধন করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঃ আতাউর রহমান।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুঃ আতাউর রহমান বলেন, শিশু বান্ধব থানা হিসাবে গড়ে তোলার লক্ষে শার্শা থানার পক্ষ থেকে আমরা এ  আয়োজন করেছি। তিনি বলেন, একজন শিশু থানায় আসলে সে যেন পুলিশ দেখে আতঙ্কিত না হয়। অনেক সময় অনেক  ঘটনার শিকার হয়ে শিশু ভিকটিম হয়ে থানায় আসে। এই ভিকটিমের মনে যাতে কোন ভয়ের সৃষ্টি না হয় বা থানা পুলিশ সম্পর্কে কোন নেতিবাচক ধারনা সৃষ্টি না হয় সে লক্ষে শার্শা থানা পুলিশ স্ব-উদ্যেগে এ কর্মসুচির আয়োজন করেছে। এছাড়া অনেক শিশু বাবা মার সাথে থানায় আসে তারাও যেন পুলিশ দেখে আতঙ্কিত না হয় তারা পুলিশের সাথে থানায় এসে বন্ধুদের মত আচারন করতে পারে তার জন্য শিশুদের খেলাধুলা সহ নানান ধরনের উপকরন থাকবে থানা চত্বরে। শিশুরা চকলেট পছন্দ করে তাদের থানার পক্ষ থেকে চকলেট দিয়ে আপন করে বন্ধু সুলভ আচারন করে  পুলিশ সম্পর্কে সু-ধারনা দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন শার্শা থানার ওসি (তদন্ত) মাহদুদ আল ফরিদ ভুইয়া, সেকেন্ড অফিসার এসআই খায়রুল বাশার, এস আই আবুল হাসান, বেনাপোল প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রাশ, বন্দর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, দৈনিক ইত্তেফাকের বেনাপোল প্রতিনিধি শাহজাহান কাজী সবুজ, দৈনিক যায়যায়দিনের বেনাপোল প্রতিনিধি, জিএম আশরাফ, গ্রামের সংবাদএর শার্শা প্রতিনিধি আব্দুল মান্নান, দৈনিক প্রজন্মের ভাবনার শার্শা প্রতিনিধি ওসমান আলী, লোক সমাজের মনিরুল ইসলাম মনি প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..