× Banner
সর্বশেষ
আজ ১৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

শিশু নিষ্ঠুরতা থামছেই না

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬

ঢাকা: শিশুর প্রতি নিষ্ঠুরতা ও ভয়াবহতা গত বছরই পৌঁছেছিলো রেকর্ডমাত্রায়। সেই অশুভ ধারাবাহিকতা আরও দীর্ঘতর হচ্ছে। কুমিল্লায় সৎ ভাইয়ের হাতে দুই শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের রেশ না কাটতেই ধানমন্ডি লেকে পাওয়া গেলো এইচএসসি পরীক্ষার্থীর লাশ। বনশ্রীতে খাদ্যে বিষক্রিয়ায় দুই ভাই বোনের মৃত্যুর দাবির পর ময়নাতদন্তে তাদের শ্বাসরোধ করে হত্যার তথ্য জানা গেছে।

সবশেষ তথ্যে আরো নিষ্ঠুরতা। পরপর চার কন্যার পর পঞ্চম সন্তানটিও পুত্র নয় এই আক্ষেপে যশোরের অভয়নগর উপজেলায় তিনমাস বয়সী মেয়েকে গত সোমবার হত্যা করেছে তার বাবা।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর তথ্য মতে, ২০১৫ সালে শিশু নির্যাতন ও হত্যার ঘটনা সবচেয়ে বেশি। নির্যাতনের মাত্রা ও ধরনে ছিলো নৃশংসতা। আসকের হিসেবে, ওই বছর হত্যা করা হয় ১৩৩ জন শিশুকে। এর আগের বছর ২০১৪ সালে এ সংখ্যা ছিলো ৯০।

এতে বলা হয়, ৮ জুলাই সিলেটে শিশু রাজন ও ৩ আগস্ট খুলনায় শিশু রাকিব এবং ২ অক্টোবর গাইবান্ধায় এমপির হাতে চতুর্থ শ্রেণির ছাত্র সৌরভ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দেশব্যাপি নিন্দা ও ক্ষোভ সৃষ্টি হয়েছিলো।

তাদের দেয়া তথ্যে আরও জানা গেছে, ২০১৫ সালের প্রথম দেড় মাসে হরতাল অবরোধে সহিংসতায় নিহত হয়েছে ১১ শিশু, আহত হয়েছে আরো ১২ শিশু। আর এ বছর গত দেড়মাসেই হত্যা করা হয়েছে ৪৩ শিশুকে।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা (বিএমবিএস)জানায়, বছরের প্রথম মাসেই দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আহত বা নিহত হয়েছে ২ হাজার ৫৯২ জন পুরুষ, নারী ও শিশু।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার তথ্য বলেছে, তারা গেল বছর ৫১ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তথ্য সংরক্ষণ করেছে। তাদের পরিসংখ্যানে ২০১৫ সালে ১৪১ শিশু ধর্ষণের শিকার হয়। এর আগে এই সংখ্যা ছিল ২০১৪ সালে ১১৫, ২০১৩ সালে ৯৩ ও ২০১২ সালে ৮৫।


এ ক্যটাগরির আরো খবর..