শিশু তাইয়েব এর পাশে দাঁড়ান

শিশু তাইয়েব এর পাশে দাঁড়ান
পঞ্চগড়ের বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির দরিদ্র মেধাবী ছাত্র মো. শাহাদাৎ হোসেন তাইয়েব (১১) মরণব্যাধি ব্লাড ক্যান্সার আক্রান্ত। মেধাবী সন্তানকে বাঁচাতে, সাহায্য চেয়ে বিত্তবানদের দ্বারে দ্বারে ঘুড়ছেন অসহায় দিনমজুর পিতা মো. সফিকুল ইসলাম। বিত্তবানরা এগিয়ে আসলে মেধাবী এই ছাত্রটি মরণব্যাধি ব্লাড ক্যান্সার থেকে মুক্তি পাবে। সে সাথে আবার ফিরে আসবে তার প্রাণচঞ্চলতা।
বোদা পৌরসভার সর্দারপাড়া গ্রামের দিনমজুর মো. সফিকুল ইসলাম ও মোছা. অমিলা খাতুন দম্পতির দুই সন্তানের প্রথম সন্তান মো. শাহাদাৎ হোসেন তাইয়েব। সে মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তার। চিকিৎসা করাতে প্রায় ১২,০০,০০০/- (বার লক্ষ) টাকার প্রয়োজন। যা দরিদ্র দিনমজুর সফিকুল ইসলামের পক্ষে কোনমতে জোগাড় করা সম্ভব নয়। ছেলের চিকিৎসার জন্যে এরি মধ্যে যা টাকা পয়সা ছিলো সব শেষ করে ফেলেছে। ছেলের চিকিৎসা ও সংসার পরিচালনায় নিঃস্ব হয়ে মনবেতর জীবন যাপন করছে।
তাই ছেলেকে বাঁচাতে দেশের বিত্তবান, বিভিন্ন সংগঠন ও সরকারের কাছে আর্থিক সাহায্য ও সহযোগিতা  চেয়েছেন তাইয়েবের পরিবার। আর্থিক সহযোগিতার জন্য সোনালী ব্যাংক বোদা শাখা হিসাব নম্বর ১৯০৫৯০১০২৮৪৩২। 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।