× Banner
সর্বশেষ
বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

সুন্নতে খতনা করতে গিয়ে শিশুর লিঙ্গ কর্তণ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
শিশুর লিঙ্গ কর্তণ

বরিশালের উজিরপুরে রহমত মেল্লা (৬০) নামের এক হাতুড়ে চিকিৎসক কর্তৃক সাত বছরের শিশুর সুন্নতে খতনা করতে গিয়ে লিঙ্গ কর্তণের অভিযোগ পাওয়া গেছে।

শিশুর পরিবার ও স্থানীয় ও সূত্রে জানা গেছে, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামের মো. সোহাগ আকনের সাত বছরের ছেলে মো. ইব্রাহিম আকনের সুন্নতে খতনা করেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার হাতুড়ে চিকিৎসক (ওস্তা) রহমত মোল্লা। শনিবার দুপুরে তিনি ওই শিশুর খতনা করতে গিয়ে লিঙ্গর অধিকাংশ কেটে ফেলেন।

লিঙ্গ কর্তণের ফলে অতিরিক্ত রক্তক্ষরনে শিশুটি অসুস্থ হয়ে পরলে শিশুটিকে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা শিশুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শিশুর বাবা মো. সোহাগ আকন সাংবাদিকদের বলেন, ওই ওস্তা আমার ছেলের জীবন নষ্ট করে দিয়েছে। আমি ঘটনার বিচার চাই। তিনি ওই হাতুড়ে চিকিসৎকের বিরুদ্ধে মামলা করবেন জানিয়ে বলেন বর্তমানে ছেলেকে নিয়ে তিনি চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে হাসপাতালে রয়েছেন। ছেলে একটু সুস্থ করে আমি উজিরপুর থানায় মামলা দায়ের করব।

এ ঘটনায় অভিযুক্ত রহমত মোল্লা ফোন সাংবাদিকদের কাছে নিজের দোষ স্বীকার করে বলেন, ‘আমি ভুলবশত লিঙ্গের বেশি অংশ কেটে ফেলেছি।’
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাফর আহম্মেদ বলেন, বিষয়টি লোকমুখে শুনেছেন। রিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..