× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

শিশুর রুমে যেসব জিনিস রাখা নিয়ে সতর্ক থাকতে হবে

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
কন্যাসন্তান দত্তক

জেনে নিন শিশুর রুমে যেসব জিনিস রাখা নিয়ে সতর্ক থাকতে হবে। কয়েকটি জিনিস ভুলেও রাখবেন না শিশুর রুমে।

বাচ্চার ঘরে খেলনা থাকবেই। একেক জনের একেক রকম পছন্দ। তবে এমন কোনও খেলনা রাখবেন না যার শব্দ বেশি অথবা যার মধ্যে হিংসার সামান্য প্রশ্রয় রয়েছে। এতে শিশুমনে খারাপ প্রভাব পড়তে পারে। আবার অতিরিক্ত শব্দে কানের সমস্যাও হতে পারে। খেলনা যত গঠনমূলক হয় ততই ভালো।

এমন কোনও আসবাব শিশুর ঘরে রাখবেন না যাতে আঘাত লাগতে পারে। শিশুদের আঘাত লাগার প্রবনতা বেশি থাকে। তাই ভঙ্গুর কিছু না রাখারই চেষ্টা করবেন। খাট, টেবিল বা চেয়ার যেন এতটাই ভারী হয় যাতে শিশুরা জায়গা থেকে না সরাতে পারে। আবার আসবাবপত্রের কোনাগুলোও যেন ধারালো না হয়।

শিশুদের তাড়াতাড়ি হাঁটা শিখতে সাহায্য করে বেবি ওয়াকার। কিন্তু এই জিনিসটি শিশুর বেডরুমে রাখবেন না। কেন? কারণ, এর নিচে চাকা লাগানো থাকে। ফলে আপনার অগোচরে যেকোনও দুর্ঘটনা ঘটতে পারে। যখন আপনি বা কেউ সামনে থাকবে তখনই শিশুকে বেবি ওয়াকারে বসিয়ে দিন।

বাড়িতে গাছ থাকা ভালো। তবে খেয়াল রাখবেন তাতে যেন আপনার শিশুর অ্যালার্জি না থাকে। হ্যাঁ, বাচ্চাদের অ্যালার্জির প্রবনতা বেশি থাকে। তাই বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। গাছের পাতায় যেন আবার ধুলো না থাকে। তাতে ডাস্ট অ্যালার্জির সম্ভাবনা বেড়ে যায়।

সন্তান যে ঘরে থাকবে সে ঘরে টেলিভিশন একদম রাখবেন না। এতে টিভি দেখার প্রবনতা বেড়ে যায়। তার বদলে বই রাখতে পারেন। পড়ার অভ্যাস থাকা ভালো। আর হ্যাঁ, বাচ্চার বেডরুমে সুইচবোর্ড নাগালের বাইরে রাখাই ভালো।

শিশুরা খুবই নাজুক হয়, তাই তাদের বিষয় যে কোনো সিদ্ধান্তের বিষয় বড়দের সতর্কতা অবলম্বন করতে হয়, সবচেয়ে বেশি সচেতন থাকতে হয়। আপনার সন্তান কী খাবে, কী পরবে, এগুলো যেমন নজরে রাখবেন, তেমনই তার বেডরুম সাজানোর ক্ষেত্রেও কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন।


এ ক্যটাগরির আরো খবর..