× Banner
সর্বশেষ
সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ত্রাণ বিতরণের পাশাপাশি সরকার পুনর্বাসনের দিকে জোর দিচ্ছে – ত্রাণমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের তালিকা প্রণয়ন করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ

শিশুর দু’পায়ে গুলি করায় এমপি লিটনের বিরুদ্ধে মামলা

admin
হালনাগাদ: রবিবার, ৪ অক্টোবর, ২০১৫

গাইবান্ধা প্রতিনিধি : জেলার সুন্দরগঞ্জ উপজেলায় চতুর্থ শ্রেণীর ছাত্র শাহাদাত হোসেন সৌরভকে (৯) দুই পায়ে গুলি করে আহত করার ঘটনায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মো. মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সৌরভের বাবা মো. সাজু মিয়া বাদী হয়ে শনিবার রাত সোয়া ৯টার দিকে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলা নং-২ । সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসরাইল হোসেন মামলার বিষয়টি দি নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশু সৌরভকে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ এনে সুন্দরগঞ্জ থানায় এজাহার দায়ের করেন সাজু মিয়া। পরে সেটি আমলে নিয়ে ‘হত্যাচেষ্টা’ মামলা হিসেবে রুজু করা হয়।

এর আগে, রাত পৌনে ৮টার দিকে লিটনের নামে লাইসেন্স করা একটি পিস্তল ও একটি শটগান জমা দেন তার শ্যালক তারেকুল ইসলাম।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জিন্নাত আলী দ্য রিপোর্টকে অস্ত্র জমার বিষয়টি নিশ্চিত করে জানান, এমপি লিটনের ব্যক্তিগত নিরাপত্তার জন্য একটি পিস্তল ও একটি শটগানের লাইসেন্স দেওয়া হয়। কিন্তু শিশু সৌরভের পায়ে গুলি করার ঘটনায় শনিবার বিকেলে অস্ত্র ফেরত চাওয়া হয়।

প্রসঙ্গত, মঞ্জুরুল ইসলাম লিটন শুক্রবার ভোরে গাড়িতে করে বামনডাঙ্গা থেকে সুন্দরগঞ্জ আসছিলেন। এ সময় তিনি বামনডাঙ্গা-সুন্দরগঞ্জের ব্র্যাক মোড়ের পশ্চিম পাশের গোপালচরণ এলাকায় পৌঁছলে এক ব্যক্তিকে তার গাড়িতে উঠতে বলেন। কিন্তু ওই ব্যক্তি ভয়ে গাড়িতে না উঠে দৌড় দেয়। এ সময় লিটন পরপর দুই রাউন্ড গুলি ছুড়লে শিশু সৌরভের পায়ে গুলি লাগে। সৌরভ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। সৌরভ সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামের সাজু মিয়ার ছেলে।


এ ক্যটাগরির আরো খবর..