× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

শিশুর আর্সেনিকের প্রভাবে নিমোনিয়ায় আক্রান্তের ঝুঁকি দ্বিগুণ

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে যারা আর্সেনিকে আক্রান্ত, তাদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় দ্বিগুণ। আইসিডিডিআরবি ও আন্তর্জাতিক গবেষকদের এক গবেষণায় এসব তথ্য দেখা যায়।

আইসিডিডিআরবির গবেষকরা  মারাত্মক ও অতি মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত এক মাস থেকে পাঁচ বছর বয়সী ১শ ৫৩ জন শিশুর প্রস্রাবের নমুনায় আর্সেনিকের ঘনত্ব বিশ্লেষণ করেছেন এবং ২শ ৯৬ জন সুস্থ শিশুর প্রস্রাবের নমুনা পরীক্ষা করে তার ফলাফলের সঙ্গে তুলনা করেছেন। শিশুদের ওজন ও উচ্চতাসহ সংশি¬ষ্ট ঝুঁকি বিবেচনা করার পরও আর্সেনিকের সঙ্গে নিউমোনিয়ার যোগসূত্র পাওয়া যায়।

জানুয়ারি ২০১২ থেকে সেপ্টেম্বর ২০১৩ সময়কালে আইসিডিডিআরবি’র ফিল্ড সাইট চাঁদপুরের মতলবে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়য়ের মেইলমেন স্কুল অব পাবলিক হেলথ ও জনস হপকিন্স ব্লমবার্গ স্কুল অব পাবলিক হেলথের গবেষকদের সহায়তায় গবেষণাটি সম্পন্ন হয়।

সারা বিশ্বে শিশুমৃত্যুর জন্য দায়ী একটি অন্যতম সংক্রামক রোগ নিউমোনিয়া। বিশ্বে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর প্রায় ১৫ শতাংশই এ কারণে ঘটে। শুধু ২০১৩ সালে সারা বিশ্বে পাঁচ বছরের কম বয়সী প্রায় ৯ লাখ ৩৫ হাজার জন শিশু নিউমোনিয়ায় মারা ‍যায়।

বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর প্রধানতম কারণ নিউমোনিয়া- যা এই বয়সী শিশুদের মোট মৃত্যুসংখ্যার প্রায় ২৭ শতাংশ। আরও খারাপ খবর হলো, বাংলাদেশের সাড়ে তিন কোটিরও বেশি মানুষ যে পানি ব্যবহার করছে তাতে আর্সেনিকের ঘনত্ব দেশের জাতীয় মান ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকার চেয়ে বেশি।

গবেষণা নিবন্ধটির প্রধান গ্রন্থকার ও জনস হপকিন্স ব্লমবার্গ স্কুল অব পাবলিক হেলথ-এর ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল হেলথ-এর সহকারী অধ্যাপক ড. ক্রিস্টিন মেরি জর্জ বলেন, গবেষণায় প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, আর্সেনিকের অল্প বা মাঝারি প্রভাবও শিশুদের নিউমোনিয়ার ঝুঁকিতে ফেলতে পারে। পানীয় জলে আর্সেনিক থাকলে তা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়, যা তাদের সংক্রামিত হওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে তোলে।

গবেষণাটির জ্যেষ্ঠ পরামর্শদাতা ও আইসিডিডিআরবি’র মতলব হাসপাতালের সাবেক প্রধান ড. মোহাম্মদ ইউনুস বলেন, আর্সেনিকের দীর্ঘস্থায়ী প্রভাব সিডি৪-টি সেলের সংখ্যা কমিয়ে ফেলে। ফলে মানবদেহের সার্বিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।


এ ক্যটাগরির আরো খবর..