× Banner
সর্বশেষ
ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা কমাতে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াবো – বাণিজ্যমন্ত্রী শীঘ্রই আরো ১০ হাজার কনস্টেবল নিয়োগ প্রদান করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল – নাহিদ ইসলাম ১০ হাজার কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, আবেদন যেভাবে দীর্ঘমেয়াদি লক্ষ্য ও স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন আইজিপি সিমা রানী দাস নামে গৃহবধূর রহস্য জনক মৃত্যু-শরীর থেকে বের হচ্ছিল ধোঁয়া ২ মার্চ পালিত হতে যাওয়া ৮ম জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত করল ইসি কর্মকর্তাদের মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা কৃষি সম্ভাবনাকে অর্থনীতির শক্তিতে রূপান্তরিত করবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী           অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায় বিন্তি, ক্ষোভে হত্যা করে সাবেক প্রেমিক সিয়াম

নিজস্ব প্রতিবেদক

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার চর্চা বাড়াতে হবে : সমাজকল্যাণমন্ত্রী

ACP
হালনাগাদ: বুধবার, ২৫ মে, ২০২২
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার চর্চা বাড়াতে হবে

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। নিয়মিত খেলাধুলার চর্চা শিশু-কিশোরদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখে।

বুধবার (২৫ মে) লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) (অনূর্ধ্ব-১৭)-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।


মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াবান্ধব। তিনি খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়েছেন। প্রজন্মকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার দেশে ক্রীড়া অবকাঠামো তৈরি করছে।
মন্ত্রী খেলাধুলার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতিচর্চায় শিশু-কিশোরদের উৎসাহী করতে শিক্ষক, অভিভাবক ও সংগঠকদের আহ্বান জানান। পরে মন্ত্রী টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

জেলা প্রশাসক লালমনিরহাট মো. আবু জাফরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমান ও সিভিল সার্জন নির্মলেন্দ রায়।


এ ক্যটাগরির আরো খবর..