× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

পিআইডি

শিশুদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে পাঠকে আনন্দময় করে তুলতে হবে -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
পাঠকে আনন্দময় করে তুলতে হবে

শিক্ষার মূলভিত্তি হলো পাঠাভ্যাস, যা শিশুর একাডেমিক সাফল্য ও মানসিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। শিশুদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে হলে পাঠকে আনন্দময় করে তুলতে হবে। বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।

আজ গাজীপুরের শ্রীপুরের মাওনাস্থ ড্রীম স্কয়ার রিসোর্টে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও রুম টু রিড বাংলাদেশ স্বাধীন পাঠক তৈরি: পঠন দক্ষতা ও পাঠাভ্যাস উন্নয়নে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস আয়োজিত ‘রিডিং কনফারেন্স-২০২৫’ এ প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা একথা বলেন।

উপদেষ্টা বলেন, এই সম্মেলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা নীতিনির্ধারক, শিক্ষক, গবেষক ও উন্নয়ন সহযোগীদের সাথে যুক্ত হয়ে বাস্তব অভিজ্ঞতা বিনিময়, বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং সমাধানমূলক পদক্ষেপ গ্রহণের সুযোগ পাবেন। তাত্ত্বিক আলোচনা, গবেষণালব্ধ প্রমাণ এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতার সমন্বয়ে এই উদ্যোগ একটি টেকসই, কার্যকর এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার ভিত্তি গড়ে তুলতে সহায়ক হবে। সম্মেলন থেকে অর্জিত জ্ঞান ও সুপারিশসমূহ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটি কার্যকর কর্মপরিকল্পনা গঠনে সহায়তা করবে।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরো বলেন, মানসম্মত শিক্ষার জন্য প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের যথাযথ পঠন-দক্ষতা ও পাঠাভ্যাস উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। পড়ার দক্ষতা ছাড়া একদিকে যেমন পড়ার অভ্যাস গড়ে তোলা সম্ভব নয়, অন্যদিকে তেমনি পাঠাভ্যাসের মাধ্যমেই কেবল শিক্ষার্থীদের পঠন-দক্ষতার উত্তরোত্তর সমৃদ্ধি সম্ভব।

শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষা কর্মকর্তাসহ ১৪০জন দুদিন ব্যাপী রিডিং কনফারেন্সে অংশ নিচ্ছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোঃ আতিকুর রহমান, ‘রুম টু রিড বাংলাদেশ’ এর কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক (চলতি দায়িত্ব) জিয়া আহমেদ সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হোসনে আরা বেগম এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি) ড. মোঃ আতাউল গনি।


এ ক্যটাগরির আরো খবর..