× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছোটবেলায় শিশুকে ভুতের ভয় দেখালে কি মারাত্মক ক্ষতি হতে পারে

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
শিশুকে ভুতের ভয়

অনেক অভিভাবকই বলে থাকেন আমার সন্তান কেমন ভীতু! কারো সাহসী বাচ্চা দেখলে শুধু আক্ষেপ করেন! কিন্তু এক বারও মনে করে দেখে না যে, শিশুটির ছোটবেলায় তাকে শত শত ভূতের গল্প শুনিয়ে ভয় দেখিয়েছিলেন। রাক্ষসের কথা বলে ভাত খাইয়েছিলেন, বড় বড় চোখ আর নখের কাল্পনিক ছবি এঁকে ভয় দেখিয়ে ঘুম পাড়িয়েছিলেন।

শিশুকাল অত্যন্ত সরল, শুদ্ধ, স্বচ্ছ ও সহজ। এ সময়টিতে সতর্কতার সঙ্গে দেখভাল না করলে অনেক শিশুর মনে ঠাঁই পায় ভূতের ভয়ের মতো কিছু ছবি, যা আজীবন তাকে বয়ে বেড়াতে হয় অসুস্থতার মতো। তাই শিশুকে খেলার ছলে, গল্পের ছলে বা ভয় দেখাতে ভূত নামে অদৃশ্যের ভয়, অদৃশ্যের কাল্পনিক কাহিনী না বলা অথবা না শোনানোই উচিত। শিশুকে ভূতের ভয় না দেখিয়ে, অদৃশ্যের প্রতি ভীতু না করে বাস্তবতার প্রতি অভ্যস্ত করাই তো ভালো।

ব্রিটিশ শিশু গবেষক, জোসেফ ফ্রাঙ্কলিন বলেছেন, ‘ভয় এমন একটি জিনিস যা আজীবনেও চলে যায় না; বরং নানান সময়ে তা পথ আগলে দাঁড়ায় ঠিক কাল্পনিক সেই ভূতের মতোই।’

• শিশুদের মনে একবার ভূতের ভয় গেঁথে গেলে তা সারাজীবন লেগে থাকে ছবির মতো।

• কোনও শিশু যদি ভয়কে ঠিক গ্রহণ করতে না পারে তাহলে ভূত আতঙ্কে অপ্রকৃতস্থ হয়ে যাবার সম্ভাবনাই থাকে বহুলাংশে। এছাড়া শিশুর মধ্যে দেখ দিতে পারে মানসিক সমস্যা।

• অতিরিক্ত ভয়ের কারণে মানুষের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ঘটতে পারে অকাল মৃত্যু।

• যে বস্তুটি পৃথিবীতে নেই তার একটি কাল্পনিক রূপ এঁকে শিশুর সামনে ভয়ার্ত রূপে উপস্থাপন করলে অদৃশ্যের প্রতি শিশুর ভয় আরও বাড়তে থাকে।

• যে শিশুর মধ্যে ভৌতিক ভয় আছে সে শিশু অন্য শিশুর চেয়ে ধীর, ভীতু হয়; যা কাম্য নয়।

• ভৌতিক ভয় শিশুর স্বাভাবিক বৃদ্ধি, বুদ্ধিবৃত্তিতে শ্লথ করে দেয়।

• শিশুমন কোমল। এমতাবস্থায় ভয় তাদের মনে ছাপ ফেলে সহজে এবং তা আজীবন থেকে যায় মনে।

• কোনও শিশুর মধ্যে ভূত আতঙ্ক তৈরি হলে তার স্বাভাবিক বিকাশই বাধাগ্রস্ত হয়ে পড়ে।

• ভূতের ভয় থেকেই ভীতু মনোবল তৈরি হয় যা স্বাভাবিক দৃষ্টিতে বোঝা যায় না কিন্তু তা একটি অসুখ।

• তাই শিশুকে কোনোভাবেই ভূতের ভয় না দেখানো বা না শোনানো উচিত।

• ভূত বলতে যে কাল্পনিক রূপ আমরা এঁকেছি তা আমাদের বোকামি। শিশুর সামনে এ ছবি তুলে না ধরাই সমীচীন।

তাই আপনার চঞ্চল শিশুটিকে ভূতের ভয় দেখিয়ে দমন করা হলে যেকোনো সময়ে সামনে এসে দাঁড়াতে পারে এমন সব বিপদ গুলো।


এ ক্যটাগরির আরো খবর..