× Banner
সর্বশেষ
তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী আগৈলঝাড়ায় তেল না পেয়ে পুলিশের উপস্থিতিতে পাম্প ম্যানেজারের উপর যুবদল কর্মীর হামলা ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে ‘ফুয়েল পাস’ অ্যাপ পাইলটিং কার্যক্রম শুরু হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

পিআইডি

শিল্প-সংযোগ জোরদারে ১৩টি আইএসসিকে এনএসডিএ’র ১ কোটি টাকার সরঞ্জাম সহায়তা

Kishori
হালনাগাদ: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
আইএসসিকে এনএসডিএ’র ১ কোটি টাকার সরঞ্জাম সহায়তা

শিল্পখাতের চাহিদার সঙ্গে দক্ষতা উন্নয়ন কার্যক্রমের কার্যকর সংযোগ জোরদার এবং দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে আরো শ্রমবাজারমুখী করতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) দেশের ১৩টি শিল্প দক্ষতা পরিষদকে (আইএসসি) প্রায় ১ কোটি টাকা মূল্যের অফিস ও প্রযুক্তিগত সরঞ্জাম সহায়তা প্রদান করেছে। এ উদ্যোগ শিল্প-সংযোগ জোরদার এবং শিল্প দক্ষতা পরিষদসমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ ঢাকার আগারগাঁওয়ে এনএসডিএ’র সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আইএসসি’র প্রতিনিধিদের হাতে এসব অফিস ও প্রযুক্তিগত সরঞ্জাম হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিল্প দক্ষতা পরিষদসমূহকে শিল্পখাতের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে শ্রমবাজারমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি উল্লেখ করেন, আইএসসিগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিল্পখাতের বাস্তব চাহিদার ভিত্তিতে দক্ষ জনশক্তি গড়ে তোলা, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, এনএসডিএ শিল্প সংযোগভিত্তিক একটি সমন্বিত ও টেকসই জাতীয় দক্ষতা উন্নয়ন ইকোসিস্টেম গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শিল্প দক্ষতা পরিষদসমূহকে প্রয়োজনীয় অফিস ও প্রযুক্তিগত সরঞ্জাম প্রদান তাদের কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করবে। এতে সেক্টরভিত্তিক দক্ষতা মানদণ্ড প্রণয়ন, কারিকুলাম উন্নয়ন এবং শিল্পঘনিষ্ঠ প্রশিক্ষণ বাস্তবায়ন আরো শক্তিশালী হবে।

অনুষ্ঠানে ১৩টি শিল্প দক্ষতা পরিষদের প্রতিনিধিগণ ছাড়াও এনএসডিএর সদস্য, পরিচালকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..