× Banner

শিল্পকলায় চলছে নাট্যোৎসব থিয়েটার সপ্তাহ-২০১৫

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ সবার উপরে জীবন সত্য এই স্লোগান নিয়ে নাট্যদল ‘থিয়েটার’ এর আয়োজনে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমী’র জাতীয় নাট্যশালায় চলছে সপ্তাহব্যাপী নাট্যোৎসব থিয়েটার সপ্তাহ-২০১৫। পাশাপাশি জাতীয় চিত্রশালার বিভিন্ন গ্যালারীতে চলছে আলাদা চিত্র প্রদর্শনী।

সপ্তাহব্যাপী থিয়েটার উৎসবের সোমবার ছিল চতুর্থ দিন। তাই সন্ধ্যা থেকেই জাতীয় নাট্যশালায় আসতে শুরু করে দর্শকরা।

এদিন মঞ্চস্থ হল রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘মুক্তধারা’। এতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, ত্রপা মজুমদার সহ আরো অনেকে।

উৎসবের চার দিন গড়ালেও, দর্শক সংখ্যা ছিল কম। এজন্য রাজধানীর যানজটকে দায়ী করেছেন প্রখ্যাত নাট্যাভিনেতা রামেন্দু মজুমদার। এলাকাভিত্তিক নাটক মঞ্চায়নের তাগিদ দেন তিন।

অন্যদিকে, জাতীয় চিত্রশালার গ্যালারী ১ ও গ্যালারী ৫-এ চলছে চিত্রশিল্পী সাঈদ আহমেদ ও আরীফ শাহীনের আলাদা চিত্র প্রদর্শনী। দ্বিতীয়টি চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।


এ ক্যটাগরির আরো খবর..