× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

Desk

শিগগিরই সবধরনের জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
দাম নামতে শুরু করেছে ভোগ্যপণ্যের

তেলের দাম বাড়ায় শিল্পখাতে প্রায় সাড়ে ৪ শতাংশ উৎপাদন খরচ বাড়বে। যার প্রভাবে শিগগিরই হয়তো প্রায় সবধরনের জিনিসপত্রের দাম বাড়বে। এতে চরম চাপে পড়বে সাধারণ মানুষ। তাই জনস্বার্থে ভর্তুকি দিয়ে হলেও জ্বালানি তেলের দাম কমানোর দাবি ব্যবসায়ীদের।

বিশ্লেষকরা বলছেন, ইতোমধ্যে তেলের দাম লিটারে ১৫টাকা বৃদ্ধি করায় বাস ও লঞ্চের ভাড়া বেড়েছে। সামনের দিনগুলোতে পরিবহন ব্যয় ও পণ্যের উৎপাদন খরচও বাড়বে। এতে উদ্যোক্তা বা পরিবহন মালিকদের কোন ক্ষতি না হলেও খেসারত সাধারণ মানুষকেই দিতে হবে।

ব্যবসায়ীরা বলছেন, ধর্মঘটকারীরা তাদের দাবি আদায় করেছেন। কিন্তু বিপদে পড়বে শিল্প, কৃষি খাতগুলো। যা জনগণকে হতাশ করেছে।

শুধু তাই নয় সরকারে এমন সিদ্ধান্তে শঙ্কিত রপ্তানিকারকরাও। এমনিতেই আন্তর্জাতিক বাজারে গার্মেন্টস ছাড়া অন্য পণ্যের রপ্তানি বাড়েনি। এরমধ্যে বাড়তি পণ্য পরিবহন ও উৎপাদন খরচ যুক্ত হলো। যেটা আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলবে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

 


এ ক্যটাগরির আরো খবর..