× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

শিগগিরই বড় পর্দায় দেখা যাবে শাবনূরকে, ভক্তদের

Biswajit Shil
হালনাগাদ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯

শিগগিরই বড় পর্দায় দেখা যাবে এক সময়কার সবচেয়ে জনপ্রিয়  নায়িকা শাবনূরকে। এই খবরে শাবনূর ভক্তদের মধ্যে উচ্ছাস তুঙ্গে।

মুটিয়ে গেলেও নায়িকা হয়েই অভিনয়ে ফিরছেন শাবনূর। সে জন্য নিজেকে ফিট করার নিরন্তর সাধনা চালিয়ে যাচ্ছেন এই ঢালিউড সুদর্শনী।

জাজ মাল্টিমিডিয়ার ‘কাঁটাতারের বেড়া’ ছবির মধ্য দিয়ে দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরছেন শাবনূর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেছে জাজ মাল্টিমিডিয়া।

প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে একজন অস্ট্রেলিয়ান পুষ্টিবিদ ও জিম ট্রেইনারের অধীনে নিজেকে এই সিনেমার জন্য তৈরি করছেন শাবনূর। বছরখানেক ধরে ফিটনেস নিয়ে সে বেশ সচেতন হয়েছে। নিয়মিত জিম করছে। রোজ সকালে কমপক্ষে ৩০-৪৫ মিনিট জিমে ব্যয় করছে।

নায়িকা তৈরি হলেই সিনেমাটির শুটিং শুরু হবে। তবে সিনেমাটিতে শাবনূরের বিপরীত কোন নায়ক অভিনয় করবেন, সেটি চমক হিসেবে রাখছে জাজ মাল্টিমিডিয়া।

জানা যায়, সপ্নের নাকিয়ার নতুন ছবির অপেক্ষায় রয়েছেন ভক্তরা।


এ ক্যটাগরির আরো খবর..