× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

বর্তমান সরকার শিক্ষা বান্ধব, না চেয়েও সব পাওয়া যায় -শিক্ষামন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ)  প্রতিনিধিঃ কোচিং বাণিজ্যসহ কোন অনৈতিককাজে লিপ্ত না থাকার আহবান জানিয়ে শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, না চেয়েও সব পাওয়া যায়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি বলেন,  শিক্ষাবান্ধব সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য। দেশ আজ শিক্ষায়, খাদ্যে অনেকদূর এগিয়ে গেছে। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন- কোচিং বাণিজ্যসহ কোন অনৈতিককাজে লিপ্ত থাকবেন না। নোট ও গাইড বইর জন্য শিক্ষার্থীদের চাপ দেবেন না। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন- জিপিএ-৫ পাওয়ার জন্য সন্তানদের চাপ দেবেননা। সন্তান তার যোগ্যতা অনুযায়ী ফলাফল অর্জন করবে। বর্তমান সরকারের পরিকল্পনা প্রত্যেক উপজেলায় একটি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করে কারিগরি শিক্ষায় দেশকে এগিয়ে নিয়ে যাবে।
শিক্ষা মন্ত্রী গতকাল রবিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজে সুধি সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি ডাঃ আব্দুল হাই চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোঃ শাহনেওয়াজ মিলাদ, মৌলভীবাজার-হবিগঞ্জ জেলার সংরক্ষিত আসনের মহিলা এমপি জোহরা আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের ভিসি ডাঃ মোর্শেদ আহমদ চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি এডঃ আবুল ফজল প্রমুখ।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন- কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ইমাদাদুর রহমান মুকুল। কলেজের ইংরেজি প্রভাষক মোশারফ আলী মিঠু পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ তনুজ রায়। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রভাষক মোঃ আব্দুল হাসেম। গীতাপাঠ করেন প্রভাষক দুলাল দেব। এর আগে মন্ত্রী দিনারপুর কলেজ একাডেমিক ভবনের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন  করেন।


এ ক্যটাগরির আরো খবর..