× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার প্রয়োজন নেই -শিক্ষামন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ১১ মার্চ, ২০২০
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

দেশে করোনাভাইরাস নিয়ে এখন যে পরিস্থিতি বিরাজমান, তাতে এখনই কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার প্রয়োজন নেই।’ বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ ১১ মার্চ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ‘প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ডিআরইউর নারী বিষয়ক সম্পাদক রিতা নাহার, কার্যনির্বাহী সদস্য আহমেদ মুশফিকা নাজনীন, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, ডিআরইউ সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী প্রমুখ।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘কেন আমরা এখনও সিদ্ধান্ত দেইনি, তার কারণ আপনারা নিজেরাই শুনেছেন, আইইডিসিসিআর মহাপরিচালক বলেছেন, করোনাভাইরাস নিয়ে বাংলাদেশে এখন যে পরিস্থিতি বিদ্যমান, তাতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার পরিস্থিতি হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার প্রয়োজন হলে তারা আমাদের জানাবেন।’

দীপু মনি বলেন, ‘আমাদের দেশের সবাই ডাক্তার, সবার ডাক্তার হওয়ার দরকার নেই। বিষয়টা দেখার জন্য দেশে যোগ্য একটি প্রতিষ্ঠান (আইইডিসিসিআর) আছে। তারা প্রতিদিন আপডেট জানাচ্ছে। তারা বলে দিয়েছেন কী কী করণীয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সতর্কতামূলক পরামর্শ দেয়া হয়েছে। সবাইকে সচেতন থাকতে হবে। কেউ গুজব ছড়াবেন না।’


এ ক্যটাগরির আরো খবর..