× Banner
সর্বশেষ
আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ধর্মঘট পালন করবেন শিক্ষকরা

admin
হালনাগাদ: রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে আজ রবিবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ধর্মঘট পালন করবেন শিক্ষকরা। একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন চলছে।

আজ রবিবার সপ্তমদিনের মতো এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশন চলছে।

শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের গত ১০ জানুয়ারি থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এসব শিক্ষকেরা। ১৫ জানুয়ারি থেকে আমরণ অনশনে গেছেন তারা।

আন্দোলনকারী শিক্ষকরা বলেন, দেশের ৯৭ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারিভাবে পরিচালিত হচ্ছে। তারা সেসব প্রতিষ্ঠান চালালেও নামেমাত্র বেতন-ভাতা পাচ্ছেন। তা দিয়েই মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। অথচ তিন শতাংশ সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উচ্চমানের বেতন-ভাতা পাচ্ছেন। এ কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। এ দাবিতে আমরা রাজপথে নেমেছি।

আন্দোলনে এ পর্যন্ত ৮৫ জন শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন। কেউ কেউ পার্শ্ববর্তী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবারও আন্দোলনে যোগ দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..