বিশেষ প্রতিনিধিঃ শিক্ষার গুনগত মান উন্নয়নে প্রধান চ্যালেঞ্জিংগুলো চিহিৃতকরণ ও সুপরিশমালা তুলে ধরা এবং সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষে আত্রাই উপজেলার সকল স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আজ ২৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় আত্রাই উচ্চবিদ্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম ।
মতবিনিময় সভায় আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ছানাউল ইসলাম, নওগাঁ জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দীন, নওগাঁ পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, জেলা প্রশাসক মিজানুর রহমান উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন।
আত্রাই উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী যুগোপযোগী আধুনিক শিক্ষা প্রসারে প্রধান চ্যালেঞ্জিংগুলো চিহিৃতকরণ ও সুপরিশমালা তুলে ধরেছেন।




