× Banner
সর্বশেষ
বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’

শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শারীরিক শিক্ষা বিষয়কে বাধ্যতামূলক করা প্রয়োজন -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও শারীরিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কোর্স কারিকুলামে শারীরিক শিক্ষা বিষয়কে বাধ্যতামূলক করা প্রয়োজন। এ বিষয়টি অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীরা মানব দেহের ওপর মাদকের কুফল সম্পর্কে জানতে পারবে।

এ ছাড়া বয়ঃসন্ধিকালীন বিষয় সম্পর্কেও কিশোর কিশোরীরা নিজেদের সচেতন করতে পারবে। এর মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তিনি আজ ক্রীড়া পরিদপ্তর পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো জানান, প্রতিটি উপজেলায় যুব বিনোদন কেন্দ্র নির্মাণের যে পরিকল্পনা রয়েছে সেখানে খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। যার মাধ্যমে তৃণমূল পর্যায়ে খেলাধুলা বিকশিত হবে। সামগ্রিক এই উদ্যোগকে বাস্তবায়ন করার জন্য ক্রীড়া পরিদপ্তরকে অধিদপ্তরে রূপান্তর করে প্রতিটি উপজেলায় শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরির পরিকল্পনা রয়েছে। ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করার লক্ষ্যে যুব এবং ক্রীড়াকে আলাদা প্রাতিষ্ঠানিক রূপদানের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।

এ সময় আরো উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোহাঃ মোমিনুর রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব ওমর ফারুক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..