× Banner
সর্বশেষ
ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই – স্থানীয় সরকার মন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন

নিউজ ডেস্ক

শিক্ষা গ্রহণের সাথে সাথে শিক্ষার্থীদের দেশপ্রেমের দীক্ষা নিতে হবে : এমপি বাবু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
শিক্ষা গ্রহণের সাথে সাথে শিক্ষার্থীদের দেশপ্রেমের দীক্ষা নিতে হবে : এমপি বাবু

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। খুলনা-৬ পাইকগাছা কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃআক্তারুজ্জামান বাবু বলেছেন, শিক্ষা গ্রহণের সাথে সাথে শিক্ষার্থীদের দেশপ্রেমের দীক্ষা নিতে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত সমৃদ্ধ দেশ গঠনে অবদান রাখতে হবে।

৮ মার্চ মঙ্গলবার দুপুরে পাইকগাছা উপজেলার প্রানকেন্দ্রে অবস্হিত পাইকগাছা সরকারি কলেজ ২০২১-২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবীন বরণ,গনিরাম ভবন ও লাইব্রেরী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এমপি বাবু আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণে গোটা জাতি যেমন মুক্তির মন্ত্রে উজ্জীবিত হয়েছিল তেমনি নতুন প্রজন্মকে ৭ই মার্চের ভাষণের চেতনা হৃদয়ে ধারণ করে উন্নত সমৃদ্ধ দেশ গঠনে আতœনিয়োগ করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরন মন্ডল।

প্রভাষক মাসুদুর রহমান মন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম,ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু,জেলা আ’লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত,উপজেলা আ’লীগনেতা শংকর দেবনাথ,আরশাদ আলী বিশ্বাস,বিভূতি ভূষন সানা,স্নেহেন্দু বিকাশ,উপজেলা কৃষকলীগের আহবায়ক এ্যাড.আব্দুর রশিদ,উপজেলা যুবলীগ রেতা আব্দুর রাজ্জাক রাজু,আজিজুল হাকিম,মানবেন্দ্র মন্ডল,আকরামুল ইসলাম,গৌতম রায় সহ জেলা যুবমহিলা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ফাতিমা তুজ জোহরা(রুপা),উপজেলা যুবলীগের সাবেক মহিলা সম্পাদিকা নাজমা কামাল,পৌরসভা মহিলা আ’লীগের শেখ জুলি , তানজিম মুস্তাফিজ বাচ্চু,রায়হান পারভেজ রনি,এমরানুল কবির নাসিম,রমজান সরদার,মওদুদ আহম্মেদ প্রমুখ। উল্লেখ্য,অনুষ্টানের শুরুতে অত্র কলেজের নবাগত ৪শতাধিক শিক্ষার্থীদের কে কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..