× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী

শীঘ্রই শিক্ষা আইন ২০২০ মন্ত্রিপরিষদে অনুমোদনের জন্য উত্থাপন করা হবে -শিক্ষামন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০

পিআইডিঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শীঘ্রই শিক্ষা আইন ২০২০ মন্ত্রিপরিষদে অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। শিক্ষা আইন ২০২০ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

গতকাল ঢাকায় বসুন্ধরা কনভেনশন সিটিতে দ্য মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার একটি যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করছে এবং তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। পাশাপাশি শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতার নির্দেশিকা, সমন্বিত ভর্তি পরীক্ষা, মাস্টার প্ল্যান অনুযায়ী অবকাঠামো উন্নয়ন গবেষণাকে উৎসাহিত করতে বরাদ্দ বৃদ্ধি, কেন্দ্রীয় গবেষণাগার ও উদ্ভাবন ল্যাব স্থাপন, লাইব্রেরি সুবিধা বিস্তৃতকরণ, আবাসিক সুবিধা বৃদ্ধিকরণ, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থীদের সর্বোচ্চ আসন সংখ্যা নির্দিষ্টকরণ, সমন্বয়ের মাধ্যমে কর্ম জগতের চাহিদা অনুযায়ী কোর্স কারিকুলাম প্রণয়ন, শিক্ষক প্রশিক্ষণ প্রদানের জন্য ইনস্টিটিউট স্থাপন, শিক্ষকদের কনফারেন্সে গবেষণাপত্র উপস্থাপনের এবং আন্তর্জাতিক উচ্চমানের জার্নালে তাদের গবেষণাপত্র প্রকাশের বিষয়ে সহযোগিতা প্রদান-সহ উচ্চ শিক্ষার মান বৃদ্ধিতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর কাজী শহীদুল্লাহ, সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান। আরো বক্তব্য রাখেন দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অভিনয় চন্দ্র সাহা, দ্য মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অভ্ ট্রাস্টিজের সদস্য এডভোকেট রোকসানা খন্দকার।


এ ক্যটাগরির আরো খবর..